ভারত-পাক মহারণের আগে হৃদরোগে আক্রান্ত হলেন গুরুত্বপূর্ণ সদস্য, বিপর্যয়ের মুখে দল !! 1

বিশ্বের যে প্রান্তেই ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match) মুখোমুখি হোক না কেন ক্রিকেটের উন্মাদনা লক্ষ্য করা যায়। এই ম্যাচ ঘিরে দেশের আবেগ ক্রিকেটার এবং ভক্তদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবেই রবিবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারত-পাক মহারণ দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটাররা। প্রথম দুই ম্যাচে দুরন্ত জয় দিয়ে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। তবে দলে বেশ কিছু চোট সমস্যা এবং অসুস্থতা চিন্তার মধ্যে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য।

Read More: ফের বঞ্চনা, যশস্বী-জাদেজাকে উপেক্ষা করে রাজস্থানের নতুন অধিনায়ক ঘোষণা !!

হাসপাতালে ভর্তি দলের সদস্য-

ভারত-পাক মহারণের আগে হৃদরোগে আক্রান্ত হলেন গুরুত্বপূর্ণ সদস্য, বিপর্যয়ের মুখে দল !! 2
Afghanistan Cricket Team | Image: Getty Images

বিশ্বকাপে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দলগুলি শক্তিশালী প্রতিপক্ষদের চোখে-চোখ রেখে রীতিমতো টক্কর দিচ্ছে। শুক্রবার এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে (Zimbabwe vs Australia Series) হারিয়ে রীতিমতো দৃষ্টান্ত তৈরি করে। অন্যদিকে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার (Australia vs South Africa Match) ম্যাচ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চিত্তাকর্ষক ছিল। এই ম্যাচে ডবল সুপার ওভারের সাক্ষী থেকেছেন ক্রিকেট ভক্তরা। এই ম্যাচের পর এবার আফগান দলের অন্যতম সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

সূত্র অনুযায়ী আফগানিস্তানের কোচিং স্টাফ রামা সুব্রহ্মানিয়ান (Rama Subramanian) গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাকে এখনও পর্যন্ত আইসিইউ’তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বর্তমানে অবস্থা অনেকটাই স্থিতিশীল। তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য সুব্রহ্মানিয়ান আফগানিস্তান ক্রিকেট দলের পারফর্মেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেন‌।

লড়াইয়ে পিছিয়ে আফগানিস্তান-

বিশ্বকাপ
Afghanistan Cricket Team | Image: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) রশিদ খানরা (Rashid Khan) সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে চলতি টুর্নামেন্টেও তারা চমক দেবে বলে আশা করেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়ে পিছিয়ে পড়েছে আফগানরা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের (Afghanistan vs New Zealand Match) বিপক্ষে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল। এই ম্যাচে গুলবদিন নায়েব (Gulbadin Naib) ৩৫ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে জ্বলে ওঠেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। তিনি ৪২ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়াও সুপার ওভারেও ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই চালান। তবে প্রোটিয়াদের বিপক্ষে পরাজিত হয় আফগানিস্তান। তবে তাদের লড়াই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খেলা থাকবে বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।

Read Also: বাদ বুমরাহ-স্যামসন, এন্ট্রি নিলেন অভিষেক-সিরাজ, প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *