AFG vs SA: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। গ্রুপ ডি-র ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে নির্ধারিত ২০ ওভার শেষে দু’দলই বানিয়ে ফেলে ১৮৭ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে! তবে একটি নয় দু-দুটি সুপার ওভার দেখতে পাওয়া গিয়েছে আজকের ম্যাচে। প্রথম সুপার ওভারে সমতা দেখা দিলে, দ্বিতীয় সুপার ওভারে জয় তুলে নেয় প্রোটিয়া বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচের নিষ্পত্তি হলো ডাবল সুপার ওভারে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক এইডেন মার্করামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লেতে রান তুলতে কিছুটা ধীরগতির দেখা মিললেও কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন দারুণ জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে ১১৪ রানের পার্টনারশিপে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। ডি কক ৫৯ ও রিকেলটন ৬১ রান করেন। তবে রশিদ খানের জোড়া আঘাতে ম্যাচে ফেরে আফগানিস্তান। শেষদিকে কিছু দ্রুত রান যোগ হলেও দক্ষিণ আফ্রিকার স্কোর থামে ১৮৭/৬-এ।
Read More: “আমার ক্যারিয়ার নষ্ট করেছে…” MS ধোনিকে নিয়ে কাঠগোড়ায় তুললেন ইরফান পাঠান, করলেন এই মন্তব্য !!
হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল প্রোটিয়াসরা

জবাবে রহমনুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে পাল্টা চাপ সৃষ্টি করে আফগানিস্তান। ৪২ বলে ৮৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান গুরবাজ। লুঙ্গি এনগিডির নিয়মিত উইকেট সত্ত্বেও ম্যাচ জমে ওঠে শেষ ওভারে। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১১ রান। ডিফেন্ড করতে আসেন রাবাডা, নাটকীয় রানআউটে ম্যাচ টাই হয়ে যায় এবং শুরু হয় সুপার ওভারের উত্তেজনা। গুরবাজ ব্যাতিত রাসওলি ১৫, অমারজাই ২২, রশিদ ২০ ও নূর ১৫ রানের যোগদান রাখেন। এরপর শুরু হয় সুপার ওভার পর্ব।
প্রথম সুপার ওভারে আফগানিস্তান তোলে ১৭ রান, যেখানে অমারজাই অসাধারণ ব্যাটিং করেন, ব্রেভিস ও স্ট্যাবসের ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাও সমান রান করে। এরপর ওঠে মিলার ঝড়, দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করে ২৩ রান তোলে প্রোটিয়ারা। জবাবে গুরবাজ টানা তিন ছক্কায় আশা জাগালেও শেষ বলে আউট হয়ে যান, ফলে ৪ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের অপরাজিত রেকর্ড বজায় রাখল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আজকের ম্যাচে পরাজয়ের পর এটা আংশিক নিশ্চিত যে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত আফগানদের।