AFG vs NZ: আজ বিশ্বকাপ টি-টোয়েন্টির চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং নিউজিল্যান্ড (AFG vs NZ)। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টস প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮২ রান। শুরুতে রহমানুল্লা গুরবাজ ২২ বলে ২৭ বানান, ইব্রাহিম ১০ রানে উইকেট হারিয়ে ফেলেন। দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন গুলবাদিন নাইব (Gulbadin Naib)। মাত্র ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংসে ছিল চার ও ছক্কার দাপট। এছাড়া সেদিকুল্লাহ অটল করেন ২৯ রান, দারবিশ রাসুলি যোগ করেন ২০ রান। শেষদিকে আজমতুল্লাহ ওমরজাই দ্রুত রান তুলে স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেন।নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ২টি উইকেট নেন, ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি একটি করে উইকেট শিকার করেন।
Read More: হ্যাক রিঙ্কু সিং’এর ফেসবুক অ্যাকাউন্ট, বিশ্বকাপের মধ্যেই বিপাকে তারকা ব্যাটসম্যান !!
দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো নিউজিল্যান্ড

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। উইকেটরক্ষক ব্যাটার টিম সাইফার্ট দুর্দান্ত ফর্মে ৪২ বলে ৬৫ রান করেন। এর আগে ভারতের বিরুদ্ধেও অসাধারণ ফর্মে ছিলেন তিনি। অন্যদিকে, অলরাউন্ডার গ্লেন ফিলিপস ২৫ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলেন। মার্ক চ্যাপম্যান (২৮) ও শেষদিকে ড্যারিল মিচেল (২৫*) এবং অধিনায়ক মিচেল স্যান্টনার (১৭*) রানের ঝড়ো ইনিংসে ম্যাচ শেষ করে কিউইরা। আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ২টি উইকেট নিলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ৫ উইকেটে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। আফগানিস্তানের ১৮২ রানের লক্ষ্য অনায়াসেই টপকে গেল নিউজিল্যান্ড। ১৭.৫ ওভারেই ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কিউইরা। ২০২৪ এর বিশ্বকাপে আফগানদের কাছে হারতে হয়েছিল কিউইদের। এবার তার বদলা নিলো নিউজিল্যান্ড।