সাফল্যের গল্প আমরা অনেক শুনি, কিন্তু ব্যর্থতা থেকে উঠে আসার গল্পই আসল অনুপ্রেরণা। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, ধুরন্ধর – ইত্যাদি অসাধারণ সিনেমা বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতাদের তালিকায় এখন অন্যতম নাম আদিত্য ধর। তিনি দেশের সফল পরিচালক হয়ে উঠেছেন। তবে পরিচালক নয় তার জীবনে প্রথম স্বপ্ন ছিল অন্য। সাধারণ সকল বাচ্চার মতন তাঁরও প্রথম ভালোবাসা ছিল ক্রিকেট।
আদিত্যর সফলতার পিছনে বিনির বড় ভূমিকা

ছোটবেলা থেকেই তিনি মাঠে সময় কাটাতে ভালোবাসতেন। নিয়মিত প্র্যাকটিস, স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণ – সব মিলিয়ে তিনি ধীরে ধীরে একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলছিলেন। তাঁর লক্ষ্য ছিল ভারতীয় দলের হয়ে খেলার। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন তিনিও। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি নিরলস পরিশ্রম করছিলেন। বিশেষ করে ২০০০ সালের শুরুতে তিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে জায়গা পাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন।
Read More: নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যশ, IPL’এর আগেই এই তারকাকে ছাঁটাই করল RCB !!
২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার স্বপ্ন তিনি প্রায় দেখতেই শুরু করেছিলেন। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের চূড়ান্ত নির্বাচনের সময় তাকে সুযোগ দেওয়া হয়নি। তাঁর জায়গায় অবশ্য দলে নেওয়া হয়েছিল স্টুয়ার্ট বিনিকে (Stuart Binny), যিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি-র (Roger Binny) পুত্র। যদিও এই সিদ্ধান্তের পর বেশ বিতর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে বিনিও সেভাবে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। স্টুয়ার্ট ছয় ম্যাচে মাত্র ৩৪ রান করেন এবং দুই উইকেট তুলতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনাটি অবশ্য আদিত্যর জীবনে বিশাল ধাক্কা হয়ে আসে। তিনি মানসিকভাবে ভেঙেও পড়ে ছিলেন।
বক্স অফিস কাঁপাচ্ছে ধুরন্ধর

তারপর তিনি সিনেমা জগতে নিজের ক্যারিয়ার গড়বেন বলেই ঠিক করে নেন। তবে, সিনেমা জগতে প্রবেশ করা সহজ ছিল না। শুরুর দিকে তিনি বিভিন্ন সিনেমার জন্য চিত্রনাট্য লিখতে শুরু করেন। কিন্তু খুব একটা সাফল্য পাননি। তাঁর লেখা অনেক স্ক্রিপ্টই প্রত্যাখ্যাত হয়। ধীরে ধীরে তিনি প্রিয়দর্শন-এর সঙ্গে কাজ করার সুযোগ পান। সহকারী পরিচালক হিসেবে কাজ করতে করতে তিনি সিনেমা নির্মাণের খুঁটিনাটি শিখে নেন। ২০১৯ সালে আদিত্য ধর পরিচালনা করেন উরি দ্য সার্জিকাল স্ট্রাইক বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় “ধুরন্ধর”- যেটি বক্স অফিসে মোট আয়ের ১৩০০ কোটি ছাপিয়ে যায়। কয়েকদিন আগেই এই সিনেমার দ্বিতীয় পার্টও প্রকাশ পেয়েছে।