বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। বহুদিন ধরেই একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে এই লিগ। বিশ্বের প্রায় সব বড় ক্রিকেটারই এই লিগে খেলতে আগ্রহী। এমনকি, এই লিগ চলাকালীন আন্তর্জাতিক ম্যাচও বন্ধ রাখা হয় বা ম্যাচ চললেও আইপিএলে অবিকৃত খেলোয়াড়দের খেলতে দেখা যায়। এবার আইপিএল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)। তাঁর দাবি, আইপিএলে আর্থিক কোনো লাভ নেই বলেই তিনি এবছর নিলামে নাম লেখাননি এবং পাড়ি জমিয়েছেন পাকিস্তান সুপার লিগ-এ।
IPL ছেড়ে PSL’এর মঞ্চে অ্যাডাম জাম্পা

আইপিএলে নাম না লিখিয়ে পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা যাচ্ছে জাম্পাকে। করাচি কিংসের হয়ে ভালো পারফরম্যান্সের মাঝেই তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে ২.৪০ কোটি টাকায় দলে নেয়। কিন্তু পুরো টুর্নামেন্টে তিনি নিয়মিত প্রথম একাদশে জায়গা পাননি। ফলে একজন পেশাদার ক্রিকেটারের দৃষ্টিতে শুধু চুক্তির অঙ্ক নয়, খেলার সুযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে না নামলে পারফরম্যান্স দেখানোর সুযোগ নেই, আর পারফরম্যান্স না থাকলে ভবিষ্যৎ দরও বাড়ে না। বেশিরভাগ ম্যাচে ডাগ আউটেই সময় কেটেছে তাঁর। যে কারণেই আইপিএলে খেলা লাভজনক নয় বলেই মনে করেছেন তিনি। এমনকি, ২০২৬ সালের নিলামের আগে তাঁকে আর রিটেন করেনি দল। এর পর তিনি আইপিএল নিলামে নাম লেখাননি। বরং তিনি যোগ দেন পাকিস্তান সুপার লিগে। সেখানে করাচি কিংস তাঁকে দলে নেয়। এই দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner)।
আইপিএল নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “এবছর আইপিএল খেলতে চাইনি। সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দর পাইনি। আইপিএলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। আমার মতে এটা যুক্তিযুক্ত নয়।” পিএসএলে পাকিস্তানি মুদ্রায় ৪.৫ কোটি টাকা পেলেও, ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ১.৫ কোটি। আইপিএলে মূলত ভারতীয় স্পিনারদের আধিপত্যের কারণে বিদেশি স্পিনারদের সুযোগ সীমিত হয়। তাছাড়া বিদেশি দের ক্ষেত্রে একাদশ গঠন নিয়েও সমস্যা তৈরি হয়। অন্যদিকে, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভরতা তুলনামূলক বেশি। ফলে সেখানে জাম্পার মতো খেলোয়াড়রা বেশি গুরুত্ব পান। আইপিএল প্রায় দুই মাসের দীর্ঘ টুর্নামেন্ট।
জাম্পার বয়ানে তোলপাড় সোশ্যাল মিডিয়া

তাছাড়া, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য এত দীর্ঘ সময় একটি লিগে কাটানো মানে জাতীয় দলের দায়িত্ব বা ব্যক্তিগত বিশ্রাম -দুটোরই ক্ষতি হতে পারে। এই প্রসঙ্গে মন্তব্য করে জাম্পা আরও বলেছেন যে, তিনি কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিতে চেয়েছিলেন। তবে পিএসএল আইপিএলের তুলনায় কম ম্যাচ এবং জলদি লিগ সমাপ্ত হয়ে যাবে তাই পিএসএলকেই বেছে নিয়েছেন জাম্পা। মন্তব্য করে তিনি বলেন, “আমি কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে চেয়েছিলাম। কিন্তু পিএসএলের প্রস্তাব পেয়ে খেলতে রাজি হয়ে যাই, আইপিএল সময় সাপেক্ষ, যেখানে পিএসএল অনেক দ্রুত শেষ হয়ে যায়, তাই এই লিগে যোগদান করা।“