"কান ধরে ঘরে পাঠিয়ে দাও..", নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যর্থ হ‌ওয়ার পর সমালোচনার মুখে অভিষেক শর্মা‌ !! 1

আজ গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে ভারতীয় দল (India vs Netherlands Match)। পরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই সুপার ৮’এ নিজেদের জায়গা করে নিয়েছে ব্লু ব্রিগেডরা। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) শেষ ম্যাচে পাকিস্তানকে (India vs Pakistan Match) দাঁড়াতেই দেয়নি। আজ টসে জিতে ভারতীয় অধিনায়ক প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নেন। একাদশে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এন্ট্রি নিয়েছেন। অন্যদিকে এই ম্যাচে অভিষেক শর্মা (Abhishek Sharma) বড়ো ইনিংস খেলে ফর্মে ফিরবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু আজ‌ও তিনি সম্পূর্ণ ব্যর্থ হলেন‌।

Read More: রাজস্থান ছাড়ছেন যশস্বী জয়সওয়াল, এবার KKR’এর হয়ে সামলাবেন নতুন দায়িত্ব !!

আবারও ব্যর্থ অভিষেক শর্মা-

"কান ধরে ঘরে পাঠিয়ে দাও..", নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যর্থ হ‌ওয়ার পর সমালোচনার মুখে অভিষেক শর্মা‌ !! 2
Abhishek Sharma | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এরপর পেটের ইনফেকশনের কারণে হাসপাতলে পর্যন্ত তাকে ভর্তি করা হয়। ফলে দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে একাদশে ছিলেন না এই তারকা। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ ওপেনিং করতে নেমে আবারও ব্যর্থ হয়েছিলেন অভিষেক। এই ম্যাচেও শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন।

তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ তিনি জ্বলে উঠবেন বলেই ভক্তরা আশা করেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে তিনি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জার্সি পরে মাঠে নামেন। কিন্তু প্রথম ওভারেই আরিয়ান দত্তের (Aryan Dutt) বলে পরাস্ত হয়ে সরাসরি উইকেট হারান। আজ‌ও খাতা না খুলেই মাঠের বাইরে চলে গেছেন এই তারকা। ফলে সোশ্যাল মিডিয়ায় তিনি রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন।

এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “অভিষেক শর্মার চার-ছক্কার সঙ্গে আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে ভুলেই গিয়েছিলাম ওপেনারের কাজ ব্যাটিং ইউনিটের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করা।” “শেষ ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এর ওপর ভরসা করে বিশ্বকাপ জেতা অসম্ভব।”, বলেও উল্লেখ করছেন অনেকে। “ম্যানেজমেন্টের উচিত অবশ্যই এই তারকাকে বাদ দিয়ে সুপার ৮’এ সঞ্জু স্যামসনকে (Sanju Samson) সুযোগ দেওয়া।” বলে দাবি জানাচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: আবারও বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া, বিয়ের আগেই প্রেগন্যান্ট গার্লফ্রেন্ড মাহিকা শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *