এই বছর আইপিএলে (IPL 2026) তরুণ ক্রিকেটারদের ব্যাট হাতে নতুন দৃষ্টান্ত তৈরি করতে দেখা যাচ্ছে। সামির রিজভী (Sameer Rizvi), মুকুল চৌধুরী (Mukul Choudhary) থেকে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাটিং দক্ষতা বিশ্ব মঞ্চে প্রশংসিত হচ্ছে। বৈভব শুক্রবার একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) জয় এনে দেন। আজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad)। এই ম্যাচে এবার অভিষেক শর্মা (Abhishek Sharma) বিধ্বংসী ইনিংস খেলে জ্বলে উঠলেন।
Read More : ৬,৬,৬,৬,৬,৬,৬… ১৫ বলে হাফসেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, হা করে দেখলেন কিং কোহলি !!

আইপিএলের মঞ্চ থেকে পরিচয় তৈরি করে অসংখ্য তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে নায়ক হয়ে উঠেছেন। গত কয়েক বছরে ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম সদস্য অভিষেক শর্মা। তবে সাম্প্রতিক সময়ে তিনি ব্যাট হাতে সেইভাবে ছন্দে ছিলেন। কিন্তু আজ দলকে আত্মবিশ্বাস দেওয়ার তিনি প্রথম থেকেই দুরন্ত শুরু করেন। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব। হায়দ্রাবাদের হয়ে অভিষেকের সঙ্গে ওপেনিং করতে আসেন ট্রেভিস হেড (Travis Head)।
দুজনে মিলে দলের হয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। মাত্র ১৮ বলে ৫০ রান স্পর্শ করেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) থেকে জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) মতো তারকাদের বল একের পর এক বাউন্ডারি লাইনের বাইরে করে দেন। হেডের সঙ্গে ৪৯ বলে ১২০ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ২৮ বলে ৭৪ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। মারেন ৮ টি ছয় এবং ৫ টি চার। অন্যদিকে হেড করেন ২৩ বলে ৩৮ রান। ৫ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে।
ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন-

অভিষেক শর্মা তার আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচয় তৈরি করেছেন। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দলের হয়ে তিনি দুরন্ত ছন্দে থাকবেন বলেই ভক্তরা আশা করেছিলেন। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে দলকে চাপের মধ্যে ফেলে দেন। অভিষেক ৮ ম্যাচে মাত্র ১৪১ রান সংগ্রহ করেছিলেন। এইরকম পরিস্থিতিতে আইপিএলেও হায়দ্রাবাদের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে ছন্দে ছিলেন না।
উদ্বোধনী ম্যাচে আরসিবির বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪৮ রান করলেও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে শেষ ম্যাচে খাতাই খুলতে পারেননি অভিষেক। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে ৮০ ম্যাচে সংগ্রহ করেছেন ১৮৭১ রান। তার এই টুর্নামেন্টের ব্যাটিং স্ট্রাইক রেট ১৬৩.৪।