সেমিফাইনাল ম্যাচ থেকে বাদ অভিষেক শর্মা, বড় ইঙ্গিত টিম ইন্ডিয়া শিবিরে !! 1

অভিষেক শর্মাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026)-এর সেমিফাইনালের আগে। ইংল্যান্ডের বিরুদ্ধে নকআউট ম্যাচে ভারত কি একাদশে পরিবর্তন আনবে- এই প্রশ্ন এখন সমর্থকদের আলোচনার কেন্দ্রে। ভারতীয় দল আগামী বৃহস্পতিবার সেমী ফাইনালের মহা ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে। এই মহা ম্যাচের আগেই চিন্তা বেড়ে চলেছে ভারত শিবিরে। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে নামলেও এবারের বিশ্বকাপ অভিষেকের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম বারের মতন খাতা খুলেছিলেন অভিষেক।

ছন্দ পতন অভিষেক শর্মার

বিশ্বকাপ অভিষেক শর্মা
IND vs PAK | Image: Getty Images

প্রোটিয়াসদের বিরুদ্ধে তরুণ এই ওপেনার ব্যাটসম্যান ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেছিলেন। এরপর অবশ্য জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন এবং ফর্মে ফেরার একটি ইঙ্গিত দিয়েছিলেন। তবে আবার একবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে করেন মাত্র ১০ রান (১১ বল)। ফলে তাঁকে বাদ দেওয়ার দাবি জোরালো হয়েছে। এখন পর্যন্ত ছয় ম্যাচে অভিষেকের মোট রান ৮০, সর্বোচ্চ ৫৫। গড় মাত্র ১৩.৩৩। তাঁর মূল দায়িত্ব পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলে দলকে ভালো শুরু এনে দেওয়া। গত এক বছরে তাঁর ১৯০-এর বেশি স্ট্রাইক রেট ‘নতুন ভারতের’ আগ্রাসী ক্রিকেটের প্রতীক ছিল। কিন্তু মেগা টুর্নামেন্টে সেই ছন্দ এখনও ধরা দেয়নি। প্রতিটি ম্যাচেই প্রায় ফ্লপ হচ্ছেন অভিষেক। দলগত খেলায় অনেক সময় ব্যক্তিগত ব্যর্থতা চাপা পড়ে যায়।

Read More: টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় দায়িত্ব পেলেন জাহির খান, ঘোষণা করে চমকে দিল BCCI !!

ইংল্যান্ডের বিরুদ্ধে দল থেকে বাদ পড়বেন অভিষেক

Ind vs Pak
Abhishek Sharma | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ইনিংস ভারতের জয় নিশ্চিত করায় অভিষেক আপাতত কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে বিকল্প ভাবনাও রয়েছে। অভিষেককে দল থেকে ছাঁটাই করে দিলে ভারতীয় দলে পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। ডাগ আউট রিঙ্কু সিং এবং ওয়াসিংটন সুন্দরদের মতন তারকারা রয়েছেন। তাঁকে বাদ দিলে ইশান কিষাণ ওপেনিংয়ে ফিরতে পারেন। সাবেক ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি অভিষেকের ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে, অভিষেককে মানসিকতা ও শট নির্বাচনে আরও পরিণত হতে হবে।

মন্তব্য করে মনোজ বলেন, “উইকেটের মূল্য না দিলে সুপারস্টার হওয়া কঠিন, তারকা হওয়া সহজ, তবে সুপারষ্টার হতে গেলে দলকে ম্যাচ জেতাতে হবে।” ৫ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটি খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার বড় চিন্তার বিষয় অভিষেক শর্মার ফর্ম।  ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি লাগিয়েছিলেন অভিষেক। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক। আগামী ম্যাচে অভিষেককে সুযোগ দিলে তাঁর থেকে বড় রান দেখতে চাইবে ভক্তরা।

Read Also: বিশ্বকাপের মধ্যে রিঙ্কু’র পর আরও এক তারকা পিতৃহারা হলেন, শোকের ছায়া ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *