ফ্লপ শোয়ের মাশুল, পার্মানেন্টলি বিশ্বকাপ একাদশ থেকে বাদ পড়তে চলেছেন অভিষেক !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তেজনা এখন চরম তুঙ্গে। গ্রুপ স্টেজের ম্যাচগুলি পরিসমাপ্তি ঘটেছে। আট সেরা দল সুপার এইটের মঞ্চে তাদের জায়গা পাকা করে ফেলেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে সুপার এইটের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় দিনেই থাকছে হাই ভোল্টেজ ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই এখনো পর্যন্ত চলতি বিশ্বকাপের মঞ্চে অপরাজিত দুই দল। গ্রুপ পর্যায়ে চারটি ম্যাচেই জয় পেয়েছে উভয় দল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এবার দুই দলকে মুখোমুখি হতে দেখতে পাওয়া যাবে। দুই দলেই মানসম্পন্ন খেলোয়াড়রা রয়েছেন এবং ভক্তরা একটি হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে চাইবে।

বিশ্বকাপে সম্পূর্ণ ব্যর্থ অভিষেক

অভিষেক বিশ্বকাপ
Abhishek Sharma | Image: Twitter

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) ফর্ম। অভিষেক তার ছন্দ হারিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। তবে এখনো পর্যন্ত অভিষেকের খাতায় একটি রানও যোগ হয়নি অর্থাৎ সে ম্যাচেই ০ রানে আউট হয়েছেন। অভিষেকের এই পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল। বর্তমানে তিনি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। তবে এই বিশ্বকাপে চূড়ান্তভাবে ফ্লপ হচ্ছেন তিনি। তার নজরকাড়া পারফরম্যান্স একেবারেই ফিকে পড়ে গিয়েছে। যে কারণে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রোটিয়াসদের বিরুদ্ধে ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বরাবর ভালো প্রদর্শন দেখিয়েছেন সঞ্জু। এমনকি এই দলের বিরুদ্ধে আগে জোড়া শতরান হকিয়েছিলেন তিনি।

Read More: হর্ষিত রানার বিকল্প পেল KKR, চলতি বিশ্বকাপের এই বিস্ফোরক তারকা এবার মাতবেন IPL !!

সঞ্জু স্যামসন নিচ্ছেন দলে এন্ট্রি

সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

এবারের বিশ্বকাপে নামেবিয়াই বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচে অভিষেকের জায়গায় সঞ্জুকে খেলতে দেখা গিয়েছিল। তবে সেই ম্যাচটিতে অভিষেক খেলতে পারেননি। তবে বিগত কয়েকটি ম্যাচে যেভাবে অভিষেক ব্যর্থ হচ্ছেন তাতে ভারতীয় দলে এই পরিবর্তন আবশ্যক। ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে নামতে চলেছে। আগামী ২২ ফেব্রুয়ারি এই ম্যাচের আগে সঞ্জু স্যামসমকে অনুশীলন করতে দেখা গিয়েছে। সূত্রের খবর, এবার অভিষেক শর্মার জায়গাতেই সঞ্জুকে ওপেনিং করতে দেখা যাবে। আর সঞ্জু যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়ে দেন তাহলে পরবর্তী ম্যাচ থেকে অভিষেক শর্মার জন্য দলে সুযোগ পাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে দাঁড়াবে। নামিবিয়ার বিরুদ্ধে একটি চার ও তিনটি ছক্কায় ২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সঞ্জু। সঞ্জু চাইবেন তাঁর এই ফর্ম অব্যহত রাখার।

Read Also: “রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..”, সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *