আইপিএলের (IPL 2026) মহাযুদ্ধের উত্তাপ এখন থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রতি বছর এই টুর্নামেন্টকে নিয়ে বিপুল উন্মাদনা লক্ষ্য করা যায়। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো তারকার উপস্থিতি সমৃদ্ধশালী এই ফ্র্যাঞ্চাইজি লিগকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে। একাধিক সমস্যার মধ্যে প্রথম দফার সূচি প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। হায়দ্রাবাদ দলের এবার অধিনায়ক পরিবর্তন হতে চলেছে বলে খবর সামনে এসেছে। তরুণ তারকা পেতে চলেছেন এই দায়িত্ব।
Read More: মুস্তাফিজুর পর্ব ভুলে এবার তাসকিনকে নিয়ে আসছে KKR, হর্ষিতের পরিবর্তে নিচ্ছেন এন্ট্রি !!

আইপিএলের ইতিহাসে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrises Haydrabad) প্রতি বছর শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বে প্রথমবারের মতো ট্রফি জয় করেছিল কাব্য মারানের (Kavya Maran) দল। এরপর ২০১৮ সালে এবং ২০২৪ সালে ফাইনালে পৌঁছায় তারা। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে ২০২৪ সালে ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছেছিল দল। তবে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে হারের সম্মুখীন হয়।
তবে গত বছর সেইভাবে প্রভাব ফেলতে পারিনি হায়দ্রাবাদ। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি এসআরএইচ। এর মধ্যেই এই দলকে আরও শক্তিশালী করা হয়েছে। মিনি নিলামে ১৩ কোটি টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছে লিয়াম লিভিংস্টোনকে (Liam Livingston)। এছাড়াও জ্যাক এডওয়ার্ড (Jack Edwards), শিবম মাভির (Shivam Mavi) মতো তারকা দলে এসেছেন।
অধিনায়ক হচ্ছেন অভিষেক-

বিশ্বের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদও তার নেতৃত্বে দুরন্ত পারফর্মেন্স করেছে। কিন্তু সাম্প্রতিক সময় চোটের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা। পিঠের চোটের কারণে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করতে পারেননি। ফলে আইপিএলের প্রথম দিকে প্যাট কামিন্সকে পাওয়া যাবে না। তাই কর্মকর্তারা এবার অধিনায়ক হিসেবে অভিষেক শর্মাকে (Abhishek Sharma) বেছে নিতে পারে বলে খবর সামনে এসেছে।
অভিষেক শর্মা ২০১৯ সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। তার বিধ্বংসী ব্যাটিং দলের টপ অর্ডারকে আত্মবিশ্বাস দেয়। এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন অভিষেক। তিনি এই মুহূর্তে ২০ ওভারের ক্রিকেটের আইসিসি (ICC) ব্যাটিং র্যাঙ্কিং’এ শীর্ষে রয়েছেন। ফলে অধিনায়ক হিসেবে সুযোগ পেলে তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।