ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। কিন্তু এই ম্যাচে ব্লু ব্রিগেডদের পারফর্মেন্স একেবারেই আশানুরূপ ছিল না। ভারতীয় টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে দলকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। বিস্ফোরক ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) জ্বলে উঠবেন বলে মনে করা হলেও তিনি রীতিমতো হতাশ করেন। এরপর তার শারীরিক অসুস্থতার বিষয়ে খবর সামনে এসেছিল। যা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন ক্রিকেট ভক্তরা। এর মধ্যেই নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে মাঠে নামার আগে দল ছাড়লেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
Read More: ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের নজির গড়লেন এই আফগান ক্রিকেটার, ছাড়লেন PSL !!
দল ছাড়লেন অভিষেক শর্মা-

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ইনিংসে ওপেনিং করতে মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা। তিনি এই ম্যাচে খাতায় খুলতে পারেননি। প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এক ওভারেও ফিল্ডিং করার জন্য মাঠে নামেননি এই তারকা। এরপরই তার অসুস্থতা নিয়ে জল্পনা তৈরি হয়। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেছিলেন, “আবহাওয়ার পরিবর্তনের কারণে অভিষেক অসুস্থ হয়ে পড়েছেন।”
তবে এবার বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে অভিষেককে নিয়ে উদ্বেগের খবর সামনে এসেছে। রবিবার দিল্লিতে নিজের বাসভবনে দলের ক্রিকেটার এবং স্টাফদের নৈশ ভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূর্যকুমার যাদবরা গতকাল সন্ধ্যায় প্রধান কোচের বাড়িতে পৌঁছে যান। কিন্তু পৌঁছানোর কিছুক্ষণ পরই অভিষেক শর্মাকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে দেখা যায় এবং একটি কালো গাড়ি করে তিনি চলে যান। ফলে মনে করা হচ্ছে কোনো কারণে বিশ্বকাপের দল থেকেই ছিটকে গেলেন এই তারকা।
দেখুন সেই ভিডিওটি-
জয় দিয়ে যাত্রা শুরু ভারতের-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) মতো কম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়ে ব্লু ব্রিগেডরা দৃষ্টান্ত তৈরি করবে বলে ভক্তরা মনে করছিলেন। কিন্তু চাপ সৃষ্টি করে ইউএসএ। প্রথম ইনিংসে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এই রকম সময় এসে হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন।
ফলে ১৬২ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় ভারত। এই রান তাড়া করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে চাপের মুখে পড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আর্শদীপ সিং (Arshdeep Singh) থেকে অক্ষর প্যাটেলের (Axar Patel) দুরন্ত বোলিং’এ শেষ পর্যন্ত ভারত ২৯ রানে জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য নামিবিয়ার পর ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের (India vs Namibia Match) বিপক্ষে মাঠে নামবে সূর্যকুমার যাদবরা। তবে এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।