চোট নিয়েই বিশ্বকাপ খেলছে অভিষেক, BCCI’এর প্লান পর্দা ফাঁস !! 1

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে যেখানে ভারতকে ৭৬ রানে নাস্তানাবুদ করেছে প্রোটিয়াস বাহিনী। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল তাদের শেষ ম্যাচটি খেলেছে। টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে রাখলেও মিলার, ব্রেভিস ও স্টাবসের পারফরম্যান্সের জেরে ভারতের সামনে ১৮৮ রানের লক্ষমাত্রা রেখেছিল। ভারত সেই রান তাড়া করতে এসে একেরপর এক উইকেট হারিয়ে ম্যাচের বাইরে চলে যায়। ১১১ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এই লজ্জাজনক পরাজয়ের পর একেরপর এক প্রশ্ন উঠতে শুরু করছেন।

টুর্নামেন্ট জুড়ে ফ্লপ অভিষেক

বিশ্বকাপ অভিষেক
IND vs PAK | Image: Getty Images

বিশেষ করে ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) এবারের বিশ্বকাপে চূড়ান্ত ভাবে ফ্লপ হচ্ছেন। ভারতের এই তারকা ক্রিকেটার বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে খেলেছিলেন মোট তিন ম্যাচ। তবে সেই তিন ম্যাচে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেননি অভিষেক। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান দেখতে পাওয়া যায়নি অভিষেক শর্মার ব্যাট থেকে। এবার অভিষেক শর্মাকে নিয়ে বড় একটি আপডেট সামনে এসেছে। সূত্রের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে অভিষেক গুরুতর চোট পেয়েছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট বিষয়টি গোপন রেখেছিল এবং আহত হওয়া সত্ত্বেও তিনি প্রথম ম্যাচে ব্যাট করেছিলেন।

Read More: “মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে..”, ভারতের হারে গম্ভীরকে দায়ি করে বিস্ফোরক সুনীল গাভাস্কার !!

চোট নিয়ে খেলছেন তারকা ওপেনার

Ind vs Pak
Abhishek Sharma | Image: Getty Images

তিনি চারটি ম্যাচে মাত্র ১৫ রান করতে পেরেছেন এবং এই আঘাতই তার খারাপ পারফর্ম্যান্সের কারণ বলে মনে করা হচ্ছে। আসলে, টুর্নামেন্ট শুরুর আগে অফিসিয়াল ফটোশুটের সময় আঘাত লেগেছিল অভিষেকের। তা সত্ত্বেও, অভিষেক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ব্যাটিং করেছিলেন। অভিষেকের এই পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে প্রশ্ন উঠছে গুরুতর আঘাত থাকা সত্ত্বেও কেন তাকে খেলানো হলো। এরপর অবশ্য পেট খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিষেককে। এরপর তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য মাঠে ফিরে আসেন। তবে, এই আঘাতের দাবি সবাইকে হতবাক করে দিয়েছে। বেশ কিছু ভক্তের দাবি, ভারতীয় দল অভিষেকের উপর এতটাই ভরসা করে যে তাঁর চোট থাকা সত্ত্বেও তাকে খেলানো হয়েছে। আবার বেশ কিছু সূত্রের দাবি এমন চোট থাকা অবস্থার পরেও অভিষেককে খেলানোর জন্য আইসিসি বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআইয়ের উপর।

Read Also: সুপার এইটে কঠিন সমীকরণ! শেষ চারে যেতে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *