বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নিয়ে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিষেক শর্মাকে। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূত্রের খবর, পেটের গুরুতর সমস্যার কারণে এই মুহূর্তে মাঠে নামার অবস্থাতে নেই তিনি। ভারতীয় দলে তারকা ওপেনার কে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে দেখা গিয়েছিল। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল অভিষেককে। তবে শেষ ম্যাচেও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি।
আমেরিকার বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই তাঁর পাকস্থলীর সমস্যা শুরু হয়। ম্যাচ শেষ হওয়ার পর সেই সমস্যা আরও বেড়ে যায়। পাশাপশি, জ্বরের কারণে তাঁর শরীরের তাপমাত্রাও বেড়ে যায়। প্রাথমিকভাবে ওষুধ দেওয়া হলেও তাতে খুব একটা উন্নতি হয়নি। যে কারণে পরে তিনি অনুশীলনেও অংশ নিতে পারেননি। এমনকি দিল্লিতে হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) আয়োজিত নৈশভোজ থেকেও অসুস্থতার কারণে কিছুক্ষণ পরেই বেরিয়ে যেতে হয় তাঁকে। এরপরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অভিষেকের পাশাপশি জ্বরে ভুগছিলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে সুস্থ হয়ে উঠেছেন বুমরাহ এবং নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন।
Read Also: পুরো চুনা লাগিয়ে দিলো পাকিস্তান, লাভ নিলো নিজে, ক্ষতি গুনলো বাংলাদেশ !!
বিশ্বকাপের মাঝে অসুস্থ অভিষেক শর্মা

দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, অভিষেক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন কিংবা দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা সম্ভব হবে কি না। তবে জানা গিয়েছে, তাঁর পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়েছে, যার জন্য চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপশি, মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন, অভিষেকের শারীরিক সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। সামনেই ভারতকে নামিবিয়া ও পাকিস্তানের মুখোমুখি হতে হবে। আর এই পরিস্থিতিতে অভিষেকের না থাকাটা ভারতীয় দলের কাছে বেশ দুশ্চিন্তার। তবে, অভিষেক খেলতে না পারলে তাঁর জায়গায় তারকা ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ছন্দ হারিয়েছেন সঞ্জু। তবে, নামিবিয়া বিরুদ্ধে অভিষেকের জায়গা নিতে হবে তাকে।