বিশ্বকাপের আগে অস্বস্তি, গুজরাট মডেলের রহস্যমৃত্যুতে জড়াল অভিষেক শর্মার নাম !! 1

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় সুপারস্টার হয়ে উঠেছেন তারকা ক্রিকেটার অভিষেক শর্মা (Abhishek Sharma), বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ ব্যাটসম্যান তিনিই। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অভিষেক শর্মার কাঁধেই গুরুদায়িত্ব থাকবে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলকে একটি দুরন্ত সূচনা দেওয়ার এবং দলকে জয়ের পথে পরিচালনা করার। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই অভিষেক শর্মা জড়িয়ে পড়লেন বিতর্কে। যদিও তাঁর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ গঠন হয়নি, তবু গুজরাটের মডেল তানিয়া সিংয়ের মৃত্যুর ঘটনায় তাঁর নাম উঠে আসায় চাপে পড়েছে তারকা ক্রিকেটারের ভাবমূর্তি। একসময়ে তানিয়া সিং ও অভিষেক শর্মার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল।

গুজরাটের মডেলের রহস্যমৃত্যুতে নাম জড়াল অভিষেক শর্মার

Asia cup 2025 ind vs aus, অভিষেক শর্মা
Abhishek Sharma | Image: Getty Images

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সালে সুরাটের ভাসু এলাকার ফ্ল্যাট থেকে তানিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। ফলে শুরু থেকেই তদন্তকারীরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেন এবং  পুলিশি তদন্তে উঠে এসেছিল অভিষেক শর্মার নাম। জানা যায়, তানিয়ার ফোন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক শর্মার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। দু’জনের মধ্যে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তা চলতো। এমনকি মৃত্যুর ঠিক আগে তানিয়া একাধিকবার অভিষেককে মেসেজ করে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাননি। এমনকি তাঁকে ব্লক করে দেওয়া হয়েছিল বলেও জানা যাচ্ছে। যদিও এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Read More: বিশ্বকাপের নতুন দল ঘোষণা করলো BCCI, গম্ভীরের ‘চোখের বালি’ পেলেন নো-এন্ট্রি !!

হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে তদন্তে সুরাট পুলিশ

বিশ্বকাপের আগে অস্বস্তি, গুজরাট মডেলের রহস্যমৃত্যুতে জড়াল অভিষেক শর্মার নাম !! 2
Abhishek Sharma and Tania Singh | Image: Twitter

সুরাট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভি আর মালহোত্রা জানান, তানিয়ার ফোন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, তানিয়া সিং গুজরাটের উঠতি মডেল ছিলেন। বিভিন্ন ফ্যাশন শো ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে মডেলিং ইন্ডাস্ট্রিতেও শোকের ছায়া তৈরী হয়। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অভিষেক শর্মা দীর্ঘদিন ধরে আইপিএল ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ পারফর্মার। তাঁর ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। আসন্ন বিশ্বকাপ দলে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন এই অভিষেক। আপাতত এই ফরম্যাটে তিনিই বিশ্বের এক নম্বর, ভারতের জার্সিতে অভিষেক ৩৮ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭.১ গড় ও ১৯৮ -এর স্ট্রাইক রেটে ১২৯৭ রান বানিয়েছেন।

Read Also: “ক্রিকেট থেকে নাম মুছে দাও..”, বয়কট বিতর্কে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরফান পাঠানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *