চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুচনাটাতে বেশ ভালোই করেছে টিম ইন্ডিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং নামিবিয়াকে হারিয়ে ভারতীয় দল তাদের শুরুটা ভালো করেছে। এবার ভারত ও পাকিস্তান মহরণের পালা। ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচটি আগামী রবিবার ১৫ই ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচটি নিয়ে বেশ জল্পনা তৈরী করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছিল আর পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। যদিও পরে অবশ্য পাকিস্তান বোর্ড ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে। ভারতীয় দলের কথা বলতে গেলে তারা অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনো অস্বীকার করেনি।
ভারতের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তান

গত বছর পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে বেশ বদল ঘটেছে। এশিয়া কাপ ২০২৫’এর মঞ্চে টিম ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা ছিল না। তবে, ভারত ক্রিকেটের সুবিধার্তে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। যদিও ভারতীয় দল ম্যাচ শেষে করমর্দন করেনি। যা নিয়ে পাকিস্তানী খেলোয়াড়রা বেশ ধোঁয়াশা তৈরী করেছিল। সবকিছু মিলিয়ে এবারের বিশকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। তবে, ওরা যে পাকিস্তানী! নিমেষের মধ্যে ওদের সিদ্ধান্তের বদল হয়। আর ঠিক সেটাই হলো, ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত পাকিস্তান। শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তবে এই ম্যাচটির আগে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে।
Read More: ৬,৬,৬,৬,৪,৪.. নামিবিয়াকে ছারখার করে ঈশান কিষাণ এক ওভারেই গড়লেন অনন্য নজির !!
অভিষেক শর্মাকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা

আসলে ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। আসলে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের পর শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন অভিষেক। ভারতীয় দলের এই তরুণ তুর্কি যে কারণে গত ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে নামতে পারেননি। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব গতদিন টসের পর মন্তব্য করে বলেছিলেন যে অভিষেক এখনও এক-দুই ম্যাচ পর সুস্থ হয়ে উঠবে। সেই হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে পুরোপুরি সুস্থ থাকতে পারবেন না অভিষেক। আর অভিষেক যদি এই ম্যাচে সুস্থ না হয়ে ওঠেন তবে তা ভারতীয় দলের চরম ক্ষতি, এমনকি ভারতীয় দল জোর করে তাকে খেলালেও তার ব্যাট থেকে বড় রান নাও আসতে পারে। বিশ্বকাপের প্রথম ম্যাচে অভিষেক খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে, পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক সবসময়েই ছন্দ দেখিয়ে এসেছেন। গত ৩ ম্যাচে ১৯০’এর স্ট্রাইক রেটে ১১০ রান বানিয়েছেন।