অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক শর্মা 1

অনেক হয়েছে জামাই আদর! এবার শিরোপা জিততে টিম ম্যানেজমেন্টের কাছে বড়সড় পরিবর্তনের দাবি জানিয়েছে ভক্তরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। গ্রুপ স্টেজে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ উপলব্ধ ছিলেন অভিষেক। তবে তিন ম্যাচে খাতা খুলতেই ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের তরুণ এই প্রতিভা। প্রথম তিন ম্যাচে ব্যর্থতার পরেও টিম ম্যানেজমেন্ট তাকে নিয়েই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচেও ব্যর্থ হয়েছিলেন তিনি। কেবলমাত্র জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি পঞ্চান্ন রানের ইনিংস এসেছিল অভিষেকের ব্যাট দিয়ে।

তাকে দেখে ভক্তরা অনেকটা স্বস্তি পেলেও আবার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একই ভাবেই আউট হচ্ছেন অভিষেক। অভিষেক শুধু ব্যাটিংয়ে নয় ফিল্ডিংয়েও যেন তাকে সম্পূর্ণ ভাবে ছন্দ হীনতায় ভোগাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ক্যাচ ফেলেছিলেন অভিষেক। হাইভোল্টেজ ম্যাচে তাঁর এই ভুলের মাশুল গুনতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের তরুণ প্রতিভা এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে ১২.৭১ গড় এবং ১৩০.৮৯ স্ট্রাইক রেটে ৮৯ রান বানিয়েছেন। অভিষেক শর্মাকে ছাড়াই এবার নতুন পরিকল্পনা করতে হবে টিম ইন্ডিয়াকে।

Read More: “চল নিকাল বেহেন@$%…” আবারও বিফলে আমিরের ভবিষ্যদ্বাণী, সমাজ মাধ্যমে হলেন ব্যাপক ট্রোল !!

বারবার ব্যার্থতার জেরে দল থেকে আউট অভিষেক শর্মা

অভিষেক শর্মা
Abhishek Sharma | Image: Getty Images

অভিষেককে নিয়ে বিগত কয়েক দিন ধরেই সমাজ মাধ্যম ও সংবাদ মাধ্যমে চর্চা হচ্ছে। অভিষেক যখন ব্যাটিংয়ে আসছেন পাওয়ার প্লের ভিতরেই অফ স্পিনার বোলার কে দায়িত্ব দিচ্ছেন অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে সালমান আগা, নেদারল্যান্ডের বিরুদ্ধে আরিয়ান দত্ত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আকিল হুসেন ও ইংল্যান্ডের বিরুদ্ধে উইল জ্যাকসের বিরুদ্ধে উইকেট হারিয়েছেন অভিষেক। পাওয়ার প্লের ভিতরেই ৬ ইনিংসে উইকেট হারিয়েছেন অভিষেক। এখনও পর্যন্ত সেভাবে কোনো বড় রান বানাতে সক্ষম হননি তিনি। ৮ মার্চ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপের আগে কিউইদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অভিষেক। তবে, সেই ফর্ম কোথাও যেন হারিয়ে গিয়েছে। বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন অভিষেক। যেভাবে তিনি বারবার নিজের উইকেট ছুড়ে দিচ্ছেন তাতে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে অভিষেকের বদলে রিঙ্কু সিং একটি দুর্দান্ত বিকল্প হতে পারেন। সঞ্জু ও ঈশান যদি ওপেনিংয়ে ফেরেন তাহলে ফিনিশারের ভূমিকায় হার্দিক ও শিবম দুবের পাশাপশি রিংকু সিংকেও দেখতে পাওয়া যাবে।

Read Also: ইডেনে ভেঙে চুরমার কনরাডের আত্মবিশ্বাস! কিউইদের কাছে অপমানজনক হার প্রোটিয়াসদের

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *