টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) ঘিরে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট বাজার রীতিমতো গরম রয়েছে। সমস্ত বিতর্কের সূত্রপাত ঘটেছিল মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। গত বছর আইপিএলে শাহরুখ খানের দল সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। প্লে অফেই জায়গা করে নিতে পারেনি কেকেআর। তবে এই বছর আইপিএলের আগে একাধিক বদল ঘটেছে এই ফ্র্যাঞ্চাইজিতে। হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। কিন্তু তার কোচ হিসেবে ব্যর্থতার তালিকার রীতিমতো ভক্তদের চিন্তায় রেখেছে।
Read More: “নির্লজ্জ BCCI যা পারিনি..”, পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বোর্ডকে কটাক্ষ জনপ্রিয় নেত্রীর !!
KKR’এর হতাশাজনক পারফর্ম্যান্স-

২০২৪ সালে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। এই অভিজ্ঞ তারকা ব্যাট হাতে দলকে ভরসা দিলেও দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেননি। লিগ পর্বে প্রথম ৫ ম্যাচের মধ্যে তিন ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করে। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে পরাজিত হয়ে শেষ চারে পৌঁছানোর স্বপ্ন শেষ করে কলকাতা।
ব্যাট হাতে ওপেনার হিসেবে সুনীল নারিন থেকে কুইন্টন ডি কক দুজনেই ব্যর্থ হয়েছেন। ফিনিশার হিসেবে একেবারেই ছন্দে ছিলেন না রিঙ্কু সিং (Rinku Singh) এবং আন্দ্রে রাসেল (Andre Russell)। এই কারণে আসন্ন আইপিএলের আগে কলকাতা দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। অবসর ঘোষণা করে এই ফ্র্যাঞ্চাইজির পাওয়ার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল। এছাড়াও মিনি নিলামে ক্যামেরন গ্ৰিন (Cameron Green), মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো তারকাদের দলে নিয়ে চমক দিয়েছে নাইট বাহিনী।
চিন্তায় রেখেছে প্রধান কোচ-

এই বছর আইপিএলে কলকাতার নাইট রাইডার্স অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে চলেছে। তবে দলকে সবচেয়ে চিন্তায় রেখেছেন নতুন প্রধান কোচ। এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার। গত কয়েক বছর ধরে তিনি নাইট রাইডার্সে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ২০২৪ সালে দলের ট্রফি জয় পিছনে সহকারী কোচ হিসাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
কিন্তু প্রধান কোচ হিসাবে কোনো ফ্র্যাঞ্চাইজি দলকেই সাফল্য এনে দিতে পারেননি তিনি। অভিষেক প্রধান কোচ থাকাকালীন ২০২২ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) ত্রিনবাগো নাইট রাইডার্স (TKR) পয়েন্ট তালিকায় একেবারে শেষে শেষ করেছিল। ২০২৩ সালে ইন্টারন্যাশনাল লিগ টোয়েন্টিতেও (IL20) আবুধাবি নাইট রাইডার্স (ADKR) লিগ পর্বে একেবারে শেষে থেকে লজ্জাজনক দৃষ্টান্ত তৈরি করে।
চলতি মহিলাদের প্রিমিয়ার লিগেও (WPL 2026) ছবিটা বদলাইনি ইউপি ওয়ারিয়র্স (UPW) লিগ তালিকায় সবচেয়ে শেষে থেকে ছিটকে গেছে। ফলে এই দলের প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ার (Abhishek Nayar) বর্তমানে চর্চায় উঠে এসেছেন। চিন্তায় রয়েছেন নাইট ভক্তরা।