টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর লড়াই বর্তমানে জমে উঠেছে। রবিবার এই পর্বের হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে মাঠে নামে। কিন্তু জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। প্রোটিয়াদের বিপক্ষে লজ্জাজনক হারের পর সেমিফাইনালে জায়গা করে নেওয়া সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) জন্য কঠিন হয়ে গেছে। এর মধ্যেই এবার কোন দুই দল ফাইনালে পৌঁছাবে তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। উল্লেখযোগ্যভাবে তিনি ভারতের নাম এই পর্বে রাখেননি। ফলে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
Read More: বিশ্বকাপের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ হলেন বোর্ড কর্তা, চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
পিছিয়ে পড়েছে ভারত-

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সুপার ৮’এ প্রবেশ করে ভারতীয় দল। প্রাথমিক পর্বে শক্তিশালী পাকিস্তানের মতো দলকে হারিয়ে দুরন্ত ফর্মে ছিল সূর্যকুমার যাদবরা। তবে ব্লু ব্রিগেডরা শেষ ৮’এর লড়াইয়ের প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। গতকাল দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে লড়াই চালিয়ে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দেয়।
চাপের মুখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ডেভিড মিলার (David Miller) এবং ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে প্রভাব ফেলতেই পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার। ঈশান কিষাণ (Ishan Kishan) শূন্য রানে আউট হওয়ার পর অভিষেক শর্মা (Abhishek Sharma) ফেরেন ১৫ রান করে। তিলক বর্মা (Tilak Varma) থেকে সূর্যকুমার যাদবও আউট হয়ে গেলে দল এক সময় বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল। একমাত্র শিবম দুবে (Shivam Dube) ৩৭ বলে ৪২ রান করে জ্বলে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে পরাজিত করে।
এবি ডিভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী-

বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। তিনি আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের আলাদা চাপ রেখেছিলেন। এই অভিজ্ঞ তারকা এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছেন। তিনি উল্লেখ করেছেন যে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড (South Africa vs England Match) অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match) মুখোমুখি হবে।
তবে এবিডি মনে করছেন ভারত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে পারবে না। তার মতে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান (South Africa and Pakistan Match) একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও প্রোটিয়ারা প্রবেশ করেছিল। তারা বর্তমানে সত্যিই শক্তিশালী টি-টোয়েন্টি দল। কিন্তু পাকিস্তান ফাইনালে পৌঁছাবে এটা অনেকেই মেনে নিতে পারছেন না। উল্লেখ্য ভারত গ্ৰুপ পর্বে পাক বাহিনীদের ৬১ রানে পরাজিত করে।