"চিটিং করেই তো ট্রফি জিতেছে..." ক্লাসেন বিতর্কে RCB'কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !! 1

শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026), গতকাল রুদ্ধশ্বাস লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে পরাস্ত করে জয় ছিনিয়ে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল। কালকের ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে অনবদ্য বোলিং প্রদর্শন দেখিয়েছেন কিউই পেসার  জেকব ডাফি। পাওয়ার প্লের ভিতরেই তিন উইকেট নিয়ে SRH’কে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন তিনি। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ও লড়াকু ব্যাটিং করেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক ঈশান কিষান এবং হেনরিক ক্লাসেন। দলের দুই তারকার জন্য লড়াই করার সুযোগ পেয়েছিল সানরাইজার্স।

ক্লাসেনের উইকেট ঘিরে শুরু হয় বিতর্ক

Rcb ক্লাসেন
Heinrich Klaasen | Image: Twitter

তবে, গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের উইকেট ঘিরে বেশ চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। আসলে, রোমারিও শেফার্ড- এর দ্বিতীয় ওভারে প্রথম বল মিড উইকেটের উপর দিয়ে উড়িয়েছিলেন। সেই বলে দুরন্ত ক্যাচ লুপে নেন ফিলিপ সল্ট। তাঁর ক্যাচটি এতটাই সুন্দর ছিল যে তা নিয়ে বেশ আলোচনাও শুরু হয়েছিল। তবে, এখানেই শেষ নয় থার্ড আম্পায়ার ক্লাসেনের আউটের পর বেশ কয়েকবার রিপ্লে চেক করেও ক্লাসেনকে আউট ঘোষণা করে। অনেক ক্রিকেট ভক্তদের মতে বলটি ধরতে গিয়ে সল্ট বাউন্ডারির দড়িতে পা ঠেকিয়েছিল। সাবেক ইংল্যান্ড অধিকায়ক মাইকেল ভন টুইট করেছেন আম্পায়ারের এই সিদ্ধান্তের উপর।

Read more: দেবদত্তের চমক-বিরাটের ক্যারিশমা, চিন্নাস্বামীতে প্রথম ম্যাচেই বিশাল জয় RCB’এর !!

অনবদ্য ক্যাচ তুলে নেন ফিলিপ সল্ট

"চিটিং করেই তো ট্রফি জিতেছে..." ক্লাসেন বিতর্কে RCB'কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !! 2
Philip Salt | Image: Getty Images

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টিভি আম্পায়ারের তীব্র সমালোচনা করে বলেছেন, সব দিক খতিয়ে না দেখে তিনি কীভাবে ক্লাসেনকে আউট দিতে পারেন। ভন লিখেছেন, “আমার কাছে মনে হয়েছে পা-টা বাউন্ডারি স্পঞ্জে লেগেছিল… এটা আরসিবি-র জন্য একটা বড় সিদ্ধান্ত।” অন্যদিকে সমাজ মাধ্যমে অজি সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) এবং রবি শাস্ত্রীর এক ধারাভাষ্য বেশ ভাইরাল হয়েছে। শাস্ত্রী বলেন, “আমার মনে হয় এই আউটটা ধীরে সুস্থে আরও দেখার পরে দেওয়া উচিত ছিল, এবিষয়ে তোমার (ফিঞ্চ) মতামত কি ?

জবাবে ফিঞ্চ বলেছেন, “এভাবেই তো ওরা শেষ আইপিএল ট্রফি জিতেছে।” ফিঞ্চের এই বয়ান নিমেষে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফিঞ্চ আদেও এই বয়ান দিয়েছেন কিনা তার কোনো নির্দিষ্ট প্রমান নেই। তবে, ক্লাসেনের আউটের সিদ্ধান্ত নিয়ে বেশ চর্চা চলছে সমাজ মাধ্যমে। এমনকি, আম্পায়ারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উঠতে শুরু করেছে।

Read Also: RCB vs SRH IPL 2026 Match 01 HIGHLIGHTS: কিষানের লড়াই ব্যর্থ, কোহলি-দেবদত্তর ব্যাটে ‘একতরফা’ জয় ছিনিয়ে নিল RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *