আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ এর জন্য নিলাম এবার নিলামের মঞ্চে হট টপিক হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। একাধিক প্লেয়ারকে ছেড়ে নতুন করে দল গঠনের চিন্তায় রয়েছে কলকাতা শিবির। দলের অন্যতম তারকা অন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে তারা। ক্যারিবিয়ান এই কিংবদন্তিকে ছেড়ে দেওয়ার পিছনে আসল কারণটা এখনো জানা যায়নি। তবে কলকাতা নাইট রাইডার্স এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার দলের স্টার খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। বর্তমানে ভারতীয় ওডিআই ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) তার আইপিএল যাত্রা শুরু করেছিলেন কলকাতা নাইট রাইডার্স এর হাত ধরেই। তবে ২০২২ সালে মেগা নিলামের আগে গিলকে ছেড়ে দিয়েছিল নাইট রাইডার্স দল। তাছাড়া ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) একসময় কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলতেন ও দলের ভাইস ক্যাপ্টেনও ছিলেন। ক্রিস গেইল, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ফিলিপ সল্ট, শ্রেয়স আইয়ারদের মতন তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স শিবির।
সৌরভকে ছেঁটে ফেলেছিল KKR

তবে একসময় নাইট রাইডার্স (KKR) দলে খেলতেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তিনি শুধু দলের একজন খেলোয়াড়ই ছিলেন না, বরং তিনি ছিলেন বাঙালির আবেগ। সেই সৌরভকেই সরিয়ে দিয়েছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজি যেভাবে সম্পর্ক ছিন্ন করেছিল, সেটা কি আদৌ যুক্তিগ্রাহ্য ছিল? সম্প্রতি এই ব্যাপারেই মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। সৌরভ গাঙ্গুলির সঙ্গে কলকাতা নাইট রাইডার্স সম্পর্কচ্ছেদ নিয়ে আবারও পুরনো বিতর্ক সামনে এসেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra)। তাঁর মন্তব্যই আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
Read More: কেএল রাহুলকে অধিনায়ক করে মূর্খতার পরিচয় দিল BCCI, দঃ আফ্রিকার বিপক্ষে ODI সিরিজও হারবে দল !!
অনুষ্ঠানের সঞ্চালক আকাশ চোপড়াকে প্রশ্ন করেছিলেন, “আইপিএলের ইতিহাসে কোন ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে?” আকাশ এক মুহূর্ত দেরি না করে উত্তরে বলেন, “KKR যখন সৌরভ গাঙ্গুলিকে অধিনায়কত্ব থেকে সরিয়েছিল, আমার মতে সেটাই আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। আমি তখন নিজেও সেই দলের অংশ ছিলাম।”
বড় বয়ান দিলেন আকাশ চোপড়া

প্রসঙ্গত, ২০০৮ সালে শাহরুখ খানকে যখন কেকেআর কিনেছিলেন, তখন সৌরভ ছিলাম ‘আইকন প্লেয়ার’। যে কারণে তাঁর হাতেই উঠেছিল দায়িত্ব। প্রথম তিন বছরে কেকেআর দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ২৭ ম্যাচে কেকেআর মাত্র ১৩ ম্যাচে জয় পেয়েছিল। যে কারণেই বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল নাইট ম্যানেজমেন্টকে। পরের বছর সৌরভকে দল থেকেই ছেঁটে ফেলে ফ্রাঞ্চাইজি। তবে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তর ফলে বাংলা জুড়ে বিরাট ক্ষোভ দেখা দিয়েছিল। ইডেন গার্ডেন্সের বাইরে পর্যন্ত বিক্ষোভ হয়েছিল কেকেআরের বিরুদ্ধে।