TOP 3: এই ৩ বড় কারণের জন্য এবারের T20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে টিম ইন্ডিয়া !! 1

মিডল অর্ডারে চরম দুর্বলতা

TOP 3: এই ৩ বড় কারণের জন্য এবারের T20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে টিম ইন্ডিয়া !! 2
Tilak Varma | Image: Twitter

এবারের বিশ্বকাপে ভারতীয় দলের মিডল অর্ডার খুব একটা শক্তিশালী ছিল না। নাম বড় হলেও তাদের পারফরম্যান্স নামজাদা ছিল না। ক্যাপ্টেন সূর্য কেবলমাত্র প্রথম ম্যাচেই রান পেয়েছেন, ৪৫ গড়ে ১৮০ রান এসেছে স্কাইয়ের ব্যাট থেকে। এসময় তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৮, তিলক ভার্মাও সেভাবে ছন্দ দেখাতে পারেননি। ২১.৪০ গড়ে ও ১১৯’এর স্ট্রাইক রেটে ১০৯ রান বানিয়েছেন তিনি। মিডল অর্ডারে ছন্দ খুঁজে পাননি রিংকু সিং, অক্ষর প্যাটেল সহ হার্দিক পান্ডিয়াও। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে আগ্রাসী হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হার্দিক। তবে বাকি ম্যাচগুলোতে তাকে সেভাবে রান পেতে দেখা যায়নি। পাকিস্তানের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি তিনি। দলের মিডল অর্ডারে কেবলমাত্র সামঞ্জস্যতা বজায় রাখছেন শিবম দুবে (Shivam Dube)। ৩১.৬ গড়ে এবং ১৫৫’এর স্ট্রাইক রেটে ১৫৮ রান এসেছে দুবের ব্যাট থেকে। ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানরা মধ্য ওভার গুলোতে ব্যর্থ হচ্ছেন, যার মাশুল গুনতে হচ্ছে দলকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *