TOP 3: এই ৩ বড় কারণের জন্য এবারের T20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে টিম ইন্ডিয়া !! 1

গ্রুপ পর্যায়ে ভারতীয় দল অজেয় থাকলেও সুপার এইটের মঞ্চে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে নাস্তানাবুদ হয়েছে ভারতীয় দল। টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে ভারতের সাননে ১৮৮ রানের লক্ষমাত্রা রেখেছিল। যে রান তাড়া করতে এসে ভারত ১১১ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতের নেট রান রেট নেমে এসেছে -৩.৮০০ যেটি ভারতের গ্রুপে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার থেকে অনেকটা খারাপ। ভারতকে এখন সেমিফাইনালে পৌঁছাতে গেলে দক্ষিণ আফ্রিকার উপর নির্ভর করতে হবে এবং বাকি দুই ম্যাচ জিততে হবে। কিংবা নেট রান রেটের বিচারে কোয়ালিফাই করতে চাইলে তা মোটেও সহজ হবে না।

অভিষেক শর্মার মর্মান্তিক ফর্ম

বিশ্বকাপ অভিষেক
IND vs PAK | Image: Getty Images

প্রথমেই বলা যেতে পারে ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মার কথা। চলতি বিশ্বকাপের মঞ্চে ভারতের সবথেকে ফ্লপ ব্যাটসম্যান হলেন অভিষেক শর্মা। এখনও পর্যন্ত অভিষেকের ব্যাট থেকে কোনো বড় স্কোর আসেনি। তারকা এই ব্যাটসম্যান বিশ্বকাপ শুরুর তিন ম্যাচে খাতাই খুলতে পারেননি। বিশ্বকাপের মতন বড় ইভেন্টে অভিষেক শর্মার উপর বারবার বিশ্বাস রেখে চরম ভুল করছে টিম ইন্ডিয়া। চার ম্যাচ খেলার পর অভিষেক শর্মা এবারের বিশ্বকাপে কেবলমাত্র ৩.৭৫ গড় ও ৭৫’এর স্ট্রাইক রেটে ১৫ রান বানিয়েছেন। অভিষেক শর্মাকে বেশিরভাগ ম্যাচেই অফ স্পিনারের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে এমনকি ঠিক জায়গায় বোলিং করলে তাকে ব্যাকফুটে দেখা গিয়েছে। অভিষেক ফর্মে না থাকা সত্তেও তাকে বারবার খেলানো হয়েছে যা নিয়ে টিম ম্যানেজমেন্টকে একাধিক প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। শুধু তাই নয়, অভিষেক শর্মা যে ছন্দে ছিলেন তাতে তাঁর এই বিশ্বকাপে সর্বাধিক রান বানানো উচিত ছিল। তবে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।

Read More: “সুযোগ নেই ভারতের..”, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলবে এই দেশ বলে ঘোষণা এবি ডিভিলিয়ার্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *