২) পাকিস্তানের বিপদজ্জনক পেস অ্যাটাক-

সাম্প্রতিক সময় ম্যাচগুলির দিকে তাকালে দেখা যাবে ভারতীয় টপ অর্ডার পাকিস্তানের পেস আক্রমণের সামনে চাপের মুখে পড়ে গিয়েছিল। গত বছর এশিয়া কাপের ফাইনালে পাক পেস আক্রমণের সামনে ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ৫ রানে, শুভমান গিল (Shubman Gill) ১২ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। তৃতীয় স্থানে ব্যাটিং করতে আসা সূর্যকুমারের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ভারত মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। ফলে ১৫ ফেব্রুয়ারি শাহীন আফ্রিদি (Shaheen Afridi) এবং নাসিম শাহের (Nasim Shah) মতো তারকা পেসার সুযোগ পেয়ে জ্বলে ওঠেন তাহলে ব্লু ব্রিগেডদের জয়ের পথে বাধা সৃষ্টি করবে।