TOP 3: এই ৩ টি কারণে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের হার নিশ্চিত !! 1

ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ‌ হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ দেখার জন্য ক্রিকেট ভক্তরা অপেক্ষা করে থাকেন। এই দুই দল যখনই মাঠে নামে ক্রিকেটের উত্তাপ অনেকটাই বেড়ে যায়। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারত-পাক মহারণ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পিসিবি (PCB) প্রথমে সরকারের সঙ্গে আলোচনার পর সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) বিপক্ষে ম্যাচ বয়কট করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তবে আইসিসির (ICC) সঙ্গে আলোচনার মাধ্যমে ছবিটা পরিবর্তন হয়েছে।

আসন্ন ১৫ ই ফেব্রুয়ারি রবিবার শ্রীলঙ্কার মাটিতে নামতে চলেছে ভারত এবং পাকিস্তান। গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল এই চির প্রতিদ্বন্দ্বীকে ৩ বার হারিয়ে দাপট বজায় রেখেছিল। তাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে জয় তুলে নেওয়া সহজ হবে না। এই ৩ টি গুরুত্বপূর্ণ কারণে বাবার আজমদের (Babar Azam) বিপক্ষে হারবে ব্লু ব্রিগেডরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: মাথায় হাত টিম ইন্ডিয়ার, অসুস্থতা নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিষেক শর্মা !!

১) কলম্বোর পিচ ও কন্ডিশন-

Asia cup 2025
IND vs PAK | Image: Getty Images

ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের পিচ অত্যন্ত মন্থর এবং স্পিন সহায়ক‌। পাকিস্তান দল ইতিমধ্যেই এই মাঠে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেলেছে। নেদারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে তারা। এই কন্ডিশনকে কাজে লাগিয়ে দুরন্ত ফর্মে রয়েছে পাক বাহিনী। উসমান তারিক (Usman Tariq) এবং শাদাব খানের (Shadab Khan) মতো স্পিন অলরাউন্ডার এই পিচে ভারতীয় ব্যাটসম্যানদের চাপের মুখে ফেলতে পারে।

শেষ ম্যাচে উসমান মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে মোট ৩ টি উইকেট সংগ্রহ করে নেন। এই ম্যাচে শাদাব খান সংগ্রহ করেছেন ২ টি উইকেট। ফলে পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে ভারতীয় টপ অর্ডার দিশা হারিয়ে ফেললে ম্যাচ হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *