TOP 3: ছাটাই হচ্ছেন সূর্য কুমার, এই ৩ তারকা টিম ইন্ডিয়া পরবর্তী অধিনায়ক হওয়ার যোগ্য !! 1

সম্প্রতি নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি শিরোপা জয় করেছে টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস লড়াইয়ে কিউই বাহিনীকে ৯৬ রানে পরাস্ত করে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জয় সুনিশ্চিত করে নেয়। ২০২৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাছাড়া ওই বছরেই রয়েছে অলিম্পিক। এবার অলিম্পিকের মঞ্চেও অনুষ্ঠিত হবে ক্রিকেট। ভারতীয় দলের লক্ষ থাকবে অলিম্পিকে সোনা জেতার এবং বিশ্বকাপের মঞ্চে ট্রফি জেতার হ্যাটট্রিক করার। তবে, অনেক ভক্তের মতে পরবর্তী বিশ্বকাপ ও অলিম্পিকের মঞ্চে টিম ইন্ডিয়াকে নতুন অধিনায়ক বেছে নিতে চাইবে ম্যানেজমেন্ট। নিম্নলিখিত এই ৩ তারকা হলেন অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার।

শ্রেয়াস আইয়ার

shreyas-left-captaincy-for-team-india, টিম ইন্ডিয়া
Shreyas Iyer | Image: Getty Images

তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টিম ইন্ডিয়ার হয়ে শ্রেয়স আইয়ার ওডিআই ফরম্যাটে ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করেন। ভারতের অস্ট্রেলিয়া সফর থেকেই শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার ওডিআই ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন। ওডিআই ফরম্যাটে গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা মিডিল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবুও ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা নেই তাঁর। ভারতের টি-টোয়েন্টি দলের মিডিল অর্ডার খুবই শক্তিশালী, তবে এবারের বিশ্বকাপে সেভাবে ছন্দ দেখাতে পারেননি তিলক ভার্মা (Tilak Varma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটসম্যানের অফ ফর্মের সুযোগে দলে এন্ট্রি নিতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলের মঞ্চে ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা রয়েছে শ্রেয়সের। শ্রেয়সের নেতৃত্বে মুম্বাই সৈয়দ মোস্তাক আলী ট্রফি জিতেছে এবং ২০২৪ সালে কেকেআরের হয়ে আইপিএল ট্রফিও জিতেছেন। ক্যাপ্টেন হিসাবে ব্যাট হাতেও রান পেয়েছেন শ্রেয়স। সূর্যের জায়গায় মিডিল অর্ডারে দায়িত্ব পেতে পারেন শ্রেয়স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *