ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, খেলতে-খেলতেই প্রাণ হারালেন ২২ বছরের তরুণ তারকা !! 1

মাত্র ৬ দিন বাদেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভোটের কারণে এখনও অবশ্য সম্পূর্ণ আইপিএল সূচি প্রকাশ্যে আসেনি। তবে, এবারের আইপিএল নিয়ে জোর কদমে চর্চা চলছে সমাজ মাধ্যম জুড়ে। সদ্য তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। এক মাসের মধ্যেই ভারত বাসীর আনন্দের যেন সীমা হারিয়েছে। তবে সব আনন্দের মধ্যে উঠে এসেছে এক দুঃসংবাদ।

উত্তর প্রদেশের বরেলির হাফিজগঞ্জ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ক্রিকেট খেলতে গিয়ে হঠাৎই প্রাণ হারালেন মাত্র ২২ বছর বয়সী এক তরুণ ছাত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফেলেছে পুরো এলাকাজুড়ে। প্রসঙ্গত, হরহরপুর মাতাকালী গ্রামের বাসিন্দা রইস আহমেদের ২২ বছর বয়সী ছেলে শাকিব দিল্লিতে বি.এসসি পড়ছিলেন। ঈদ উপলক্ষে মাত্র সাত দিন আগে বাড়ি ফিরেছিলেন তিনি। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা থাকলেও, সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে।

Read More: ৬,৬,৬,৬,৬.. IPL’এর আগেই ব্যাট হাতে সেঞ্চুরি অঙ্গকৃষ রঘুবংশী‌‌র, ব্যাটিং তান্ডবে চমক KKR তারকার !! !!

প্রাণ হারালেন ২২ বছরের তরুণ ক্রিকেটার

ক্রিকেট
Shakib Ahmed | Image: Twitter

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে, ঈদের ঠিক একদিন আগেই। জানা গিয়েছে, গ্রামের ঈদগাহ সংলগ্ন মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন শাকিব। হঠাৎই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। বন্ধুরা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শাকিব চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। পড়াশুনাতেও তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং তাঁর স্বপ্ন ছিল ভবিষ্যতে ডাক্তার হওয়ার।  তাঁর অকাল মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে। ঈদের ঠিক আগে এমন শোকাবহ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে নীরবতা। চিকিৎসকদের মতে, এ ধরনের ঘটনা অনেক সময় হার্ট অ্যাটাক নয়।

বরং এটি আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের কারণে ঘটে।  বিশেষজ্ঞদের কথায়, শারীরিক পরিশ্রমের সময় হঠাৎ মাথা ঘোরা, বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণগুলো কখনও অবহেলা করা উচিত নয়। অনেক ক্ষেত্রে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে, যা এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, সুস্থ ও তরুণদের মধ্যেও এমন ঝুঁকি লুকিয়ে থাকতে পারে। যে কারণে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

Read Also: IPL যেন ‘ইনজিয়র্ড প্রিমিয়ার লীগ’, চোটে বিধ্বস্ত তারকাদের নিয়ে গড়া ভয়ঙ্কর একাদশ, নাম শুনলেই কাঁপবে প্রতিপক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *