‘অবিলম্বে চিকিৎসা দিন...’, জেলে ইমরান খানকে নিয়ে পাক সরকারকে কড়া বার্তা কপিল-গাভাস্কারদের !! 1

অধিনায়ক হিসেবে দেশকে ১৯৯২ সালের বিশ্বকাপ জিতিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান (Imran Khan), তাঁর সময়ের এক অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। ইমরান শুধু মাঠে নয়, তার ব্যক্তিত্বও মাঠের বাইরে বেশ জনপ্রিয় ছিল। সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান খান এখন জেল বন্দি। তাঁর শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়েছে। তাঁর অবস্থা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। অসুস্থ ইমরান যেন যথাযথ চিকিৎসা পান, সেই আবেদন জানিয়েছেন প্রাক্তন খেলোয়াড়রা। পাকিস্তানের তারকা পেসার ওয়াসিম আক্রাম সরকারের কাছে ইমরানের শারীরিক সুস্থতার দাবি জানান। শুধু পাকিস্তানই নয়, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar) ও কপিল দেব (Kapil Dev) -সহ আন্তর্জাতিক ক্রিকেটমহলের বহু তারকাও পাকিস্তান সরকারের কাছে মানবিক আচরণের আবেদন জানিয়েছেন।

ইমরানের জন্য হাত বাড়ালেন কপিল-গাভাস্কার

ইমরান খান
Imran Khan | Image: Getty Images

গত কয়েকদিন ধরেই খবর ছড়াচ্ছে, কারাগারেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন ইমরান খান। এমনকি এটাও দাবি করা হচ্ছে যে তিনি নাকি প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। যদিও ইমরানের শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি পাকিস্তান সরকার। অন্যদিকে, ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ দাবি করেছে, তাঁদের নেতার জীবনের ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে মোট ৫ দেশের ১৪  জন ক্রিকেটার ইমরানের জন্য আবেদন জানিয়েছে পাক সরকারের কাছে। বর্তমানে ভারত ও পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক বেশ খারাপ, এমনকি দুই দল যখন মুখোমুখি হয় তখন দুই দলের মধ্যে করমর্দন করতেও দেখা যায়না। সেখানে দাঁড়িয়ে ভারতের দুই কিংবদন্তি – কপিল দেব ও সুনীল গাভাস্কার ইমরানের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি ইমরানের জন্য সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া এবং জন রাইট। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, উইন্ডিজদের অধিনায়করা সই করেছেন।

Read More: বিশ্রামে হার্দিক-বুমরাহ, সঞ্জু-সুন্দরের এন্ট্রি, প্রকাশ্যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশ !!

১৪ জন অধিনায়ক চিঠিতে সই করেছেন

চিঠিতে তাঁরা লিখেছেন, “ক্রিকেটদুনিয়ায় ইমরান একজন কিংবদন্তি। তাঁর চিকিৎসা এবং অন্যান্য বিষয় গুলি নিয়ে যে সকল খবর শুনতে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা তাঁর বিরুদ্ধে খেলেছি, তাঁকে আদর্শ মেনেছি এবং অনেকেই তাঁর থেকে অনুপ্রাণিত। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, মানুষের ভোটে জিতে গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। সম্প্রতি ইমরানের স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। পাক সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে ইমরানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাছাড়া, পরিবারের সদস্যদের ইমরানের সঙ্গে দেখা করতে দিতে হবে।” নানান দেশের ক্রিকেটাররা এগিয়ে পাকিস্তানি দলের সাবেক কোনো অধিনায়করা এখনও পর্যন্ত এই চিঠিতে সই করেননি।

Read Also: ৪,৪,৪,৪,৪,৬,৬…. রঞ্জি কাঁপাচ্ছেন বিরাট কোহলির ভাই, মেগা ম্যাচে হাঁকালেন ডবল সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *