চলতি T20 বিশ্বকাপের মাঝেই অঘটন, গুরুতর চোট পেলেন অধিনায়ক !! 1

শুরুর দিকেই বেশ জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রতিটি দল এবারের বিশ্বকাপে জয়ের জন্য ঝাঁপিয়ে পরে লড়াই চালাচ্ছে। ভারতীয় দল প্রথম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। প্রথম ম্যাচে ভারত ২৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। ভারতের প্রথম ম্যাচ জিতলেও ভারতের পক্ষে জয় সহজে আসেনি। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অসাধারণ ব্যাটিং ও বোলিংয়ে মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অর্ষদীপ সিং (Arsdheep Singh)। অন্যদিকে বিশ্বকাপ চলার মাঝেই গুরুতর চোট পেলেন অধিনায়ক।

আসলে, ইডেন গার্ডেনসে ইতালির প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুই হলো দুঃসংবাদ দিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের চতুর্থ ওভারেই ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন ইতালির অধিনায়ক ওয়েইন ম্যাডসেন। জর্জ মুন্সির একটি পুল শট আটকাতে মিডউইকেটে ঝাঁপ দিতে গিয়ে প্র্যাকটিস পিচে পড়ে গিয়ে বাম কাঁধে গুরুতর আঘাত পান তিনি। মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ম্যাডসেনকে, পরে তোয়ালে দিয়ে স্লিং বানিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ক্রিকেটার।

চোট পেয়েছেন অধিনায়ক

চলতি T20 বিশ্বকাপের মাঝেই অঘটন, গুরুতর চোট পেলেন অধিনায়ক !! 2
Wayne Madsen | Image: Getty Images

৪২ বছর বয়সী ম্যাডসেনের জন্য এটিই ছিল ইতালির জার্সিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। চোট পাওয়ার পর তাকে এক্স-রের জন্য মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। সাধারণত কাঁধ সরে গেলে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগে, তবে পরিস্থিতি জটিল হলে তা দীর্ঘও হতে পারে। আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন ছাড়া বদলি খেলোয়াড় নামানোর সুযোগ নেই। ফলে ম্যাডসেন ব্যাটিং করতে না পারলে পুরো ম্যাচে ১০ জন নিয়েই খেলতে হতে পারে ইতালিকে। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন হ্যারি ম্যানেন্টি।

Read Also: ধান্দাবাজ পাকিস্তান, ম্যাচ বয়কটের দাবি করে ICC’এর থেকে দাবি করছে বড়সড় অর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *