টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো ট্রফি জয় করা যেকোনো অধিনায়কের কাছে স্বপ্ন হয়ে থাকে। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পর রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলকে এই টুর্নামেন্টের ট্রফি এনে দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। এই বছর সূর্যকুমার যাদবের (Suryakymar Yadav) অধিনায়কত্বে ভারতীয় দল টি-টোয়েন্টির মহাযুদ্ধে মাঠে নেমেছিল। শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ট্রফি জয়ের অন্যতম দাবীদার হয়ে ওঠে ব্লু ব্রিগেডরা। ব্যাট হাতে ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে সঞ্জু স্যামসন (Sanju Samson) দুরন্ত ফর্মে ছিলেন। বল হাতে জ্বলে ওঠেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অক্ষর প্যাটেলরা (Axar Patel)। এবার বিশ্বকাপ জয়ের পর নেতৃত্ব ছাড়াতে চলেছেন সূর্যকুমার যাদব বলে খবর সামনে এসেছে।
Read More: ঘোষণা হলো IPL 2026’এর সময়সূচি, ভোটের মুখে এই দিন মাঠে নামবে KKR !!
ভারতের বিশ্বকাপ জয়-

এই বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভক্তদের আশা পূরণ করতে চেয়েছিল ব্লু ব্রিগেডরা। প্রাথমিক গ্রুপ পর্বে পাকিস্তানের (India vs Pakistan Match) মতো দলকে উড়িয়ে দিয়ে সুপার ৮’এ প্রবেশ করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। কিন্তু সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে তারা। একটা সময় মনে হচ্ছিল সেমিফাইনালেই প্রবেশ করতে পারবে না সূর্যকুমার যাদবরা। তবে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) ঘুরে দাঁড়ায়।
সুপার ৮’এ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) মুখোমুখি হয় দল। ইংলিশ বাহিনীদের হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের (India vc New Zealand Match) বিপক্ষে মাঠে নামে ব্লু ব্রিগেডরা। শেষ ৩ ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে সঞ্জু স্যামসন দুরন্ত ফর্মে ছিলেন। ফাইনালে ৪৬ বলে ৮৯ রান সংগ্রহ করেছিলেন এই তারকা। এছাড়াও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ফাইনালে ৪ উইকেট সংগ্রহ করে বিপক্ষ দলকে দাঁড়াতেই দেননি। ৯৬ রানে জয় তুলে নিয়ে ভারত ট্রফি ছিনিয়ে নেয়।
নেতৃত্ব ছাড়ছেন সূর্যকুমার-

বিশ্বকাপ জয়ের উন্মাদনা এখনও ক্রিকেট ভক্তদের মনে টাটকা হয়ে আছে। এর মধ্যেই এবার সূর্যকুমার যাদব ভারতীয় টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যেতে চাইছেন বলে খবর সামনে এসেছে। ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছে। যিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে অধিনায়কত্ব করেন। তাকে এই পদ নিয়ে আসার জন্য ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছে কর্মকর্তারা।
সূর্যকুমার যাদব শুধুমাত্র নিজের ব্যাটিং পারফর্মেন্সের দিকে নজর দিতে চাইছেন। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ভালো শুরু করেছিলেন। কিন্তু এরপর ছন্দ হারিয়ে ফেলেন। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে এই তারকার ব্যাট থেকে এসেছিল ৬ বলে মাত্র ১১ রান। অন্যদিকে ফাইনালে খাতাই খুলতে পারেননি। এর ফলে ভারতীয় দল বিশ্বকাপ জিতলেও সমালোচনার মুখে পড়েছিলেন। সূত্র অনুযায়ী এরপরই নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।