রবিবার এই বছর আইপিএলের (IPL 2026) লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে অক্ষর প্যাটেলের (Axar Patel) দল। অন্যদিকে পরিস্থিতি কঠিন হলেও লড়াই চালাতে প্রস্তুত নাইট রাইডার্স। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) চমক দিতে চাইছে। ফলে কোচিং সদস্যরা একাদশেও করতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর সঙ্গেই দিল্লিদের আশা শেষ হলেও আজ তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে। ফলে এই ম্যাচের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর রয়েছে।
Read More: ‘জোরু কা গুলাম…’ মাহিকার জন্য দল ছাড়লেন হার্দিক, খেলবেন না মৌসুমের শেষ ম্যাচ !!
IPL ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস
ম্যাচ: ৭০
তারিখ: ২৪/০৫/২০২৬
ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
KKR vs DC Match Preview-

এই বছর আইপিএলে প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে নাইট বাহিনী ১৩ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে লড়াই চালাচ্ছে। শেষ ম্যাচে আজিঙ্কা রাহানেরা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে দলের হয়ে মনিশ পান্ডে (Manish Pandey) এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell) দুরন্ত ইনিংস খেলেন। ফলে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় নাইটরা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ১৩ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে পরাজিত হয়ে প্লে অফের লড়াই থেকেই ছিটকে গেছে।
তবে অক্ষর প্যাটেলরা (Axar Patel) শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। এই ম্যাচে অভিষেক পোরেল (Abhishek Porel) এবং কেএল রাহুল (KL Rahul) দুরন্ত ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত কেকেআর এবং ডিসি মোট টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে কি ম্যাচে দিল্লি এবং টি ম্যাচে কলকাতা জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।
KKR’এর একাদশ-
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ত্যাজস্বি দাহিয়া (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে
ইমপ্যাক্ট প্লেয়ার- ফিন অ্যালেন, বৈভব অরোরা, রমনদীপ সিং, সার্থিক রঞ্জন, রাহুল ত্রিপাঠী
DC’এর একাদশ-
অভিষেক পোরেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), সাহিল পারাখ, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি, মাধব তেওয়ারি, আকিব নবি
ইমপ্যাক্ট প্লেয়ার: সমীর রিজভী, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, ত্রিপুরানা বিজয়, নীতিশ রানা