রবিবার (২৪ মে) আইপিএল ২০২৬-এর (IPL 2026) লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং দিল্লি ক্যাপিটালস (DC)। গতকাল পাঞ্জাব কিংসের জয়ের পর নাইট রাইডার্সের কপালে বেড়েছে চিন্তা। LSG’কে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস। আজকের রবিবারের হাইভোল্টেজ ম্যাচে বিচার হবে প্লে-অফের চারটি দলের। মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে এখন টিকে রয়েছে বাকি দলগুলির ভাগ্য। আসলে আজকে যদি রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করে তাহলে কেকেআর বা পাঞ্জাব কিংস দুই দলই কোয়ালিফাই করতে ব্যর্থ হবে। প্রসঙ্গত, বর্তমানে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর, আর অষ্টম স্থানে দিল্লি।
শ্রেয়াসের সেঞ্চুরিতে প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব

দুই দলই তাত্ত্বিকভাবে শেষ চারের দৌড়ে ছিল। তবে শনিবার পাঞ্জাব কিংসের দাপুটে জয়ের পর কার্যত শেষ হয়েছে দিল্লির পথ চলা এবং কেকেআরের কাছে প্লে-অফের দৌড়ে টিকে থাকা খুব একটা সহজ হবে না। গতকাল লখনৌয়ের বিরুদ্ধে অসাধারণ একটি সেঞ্চুরি ইনিংস খেলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), খেলেন দুরন্ত ১০১ রানের ম্যাচজয়ী ইনিংস। এই জয়ের ফলে পঞ্জাব কিংসের পয়েন্ট পৌঁছে যায় ১৫-তে। ফলে দিল্লি ক্যাপিটালস রবিবারের ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে, যা প্লে-অফে ওঠার জন্য যথেষ্ট নয়। অর্থাৎ, দিল্লির শেষ চারের আশা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছে।
Read More: পাঞ্জাব জিততেই KKR’এর স্বপ্ন থাকলো আধুরা, প্লে-অফের দৌড় থেকে গেল ছিটকে !!
কঠিন সমীকরণে প্লে-অফে পৌঁছাবে KKR

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের সামনে এখনও সামান্য সম্ভাবনা খোলা রয়েছে। বর্তমানে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। শেষ ম্যাচে জয় পেলে কেকেআরও ১৫ পয়েন্টে পৌঁছবে। তবে সমস্যার জায়গা নেট রান রেট। কলকাতার নেট রান রেট +০.০১১, যেখানে পঞ্জাব কিংসের নেট রান রেট অনেক ভালো, +০.৩০৯। ফলে শুধু জয় পেলেই হবে না, বড় ব্যবধানে জিতেও অন্য ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। অন্য ফলাফল বলতে মুম্বাই বনাম রাজস্থান ম্যাচ। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স যদি রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় তাহলে পাঞ্জাব ও কলকাতা দুই দলই ছিটকে যাবে।
রবিবার রাতের ম্যাচে নাইটদের জিততে গেলে প্রথমে ব্যাটিং করে (কমপক্ষে ২০০ রানের বিচারে) ৭৭ রানে জিততে হবে অর্থাৎ দিল্লি দলকে ১২২’রানের মধ্যে সীমিত রাখতে হবে। আর যদি কেকেআর দ্বিতীয় ব্যাটিং করে তাহলে কেকেআরকে ১২.১ ওভারের মধ্যে রানটি তাড়া করতে হবে। দুই দলের শেষ সাক্ষাতে ফিন অ্যালেনের দাপুটে সেঞ্চুরি এসেছিল এবং কেকেআর সেই ম্যাচটি ১৪.২ ওভারেই তাড়া করে ফেলেছিল। কেকেআরের কোয়ালিফাই করার সম্ভবনা নেই বললেই চলে, তবে শেষ ম্যাচে মরণ বাচঁন লড়াই চালাবে তারা।