বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল বর্তমানে বিশ্বে রাজত্ব করছে। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) পারফর্ম্যান্স ইতিহাস তৈরি করেছে। আরও একবার এই ফরম্যাটে ট্রফি জয় করে জ্বলে ওঠে ব্লু ব্রিগেডরা। একাদশে শিবম দুবে (Shivam Dube) থেকে সঞ্জু স্যামসন (Sanju Samson), হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) দৃষ্টান্ত তৈরি করেন। দলের স্ট্র্যাটেজি তৈরি করে প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) রীতিমতো চমক দেন। সমস্ত বিতর্ককে পিছনে ফলে তিনি নিজেকে আবারও প্রমাণ করেন। ফলে এবার এই সাফল্যের পুরস্কার পেতে চলেছেন গম্ভীর।
Read More: ঘোষণা হলো IPL 2026’এর সময়সূচি, ভোটের মুখে এই দিন মাঠে নামবে KKR !!
ভারতের বিশ্বকাপ জয়-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রেখেছিলেন। প্রাথমিক গ্রুপ পর্বে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে ব্লু ব্রিগেডরা এগিয়ে গিয়েছিল। এই পর্বে পাকিস্তানের (India vs Pakistan Match) মতো দলকে কার্যত উড়িয়ে দেয় তারা। নিজেদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদবরা। তবে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে হেরে পিছিয়ে পরে। চাপের মুখে দাঁড়িয়ে নতুন করে একাদশ সাজান গৌতম গম্ভীর।
সঞ্জু স্যামসনকে (Sanju Samson) একাদশে ফিরিয়ে আনা হয়। এরপরই জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে দল। শেষ ৪’এর লড়াইয়ে হার্দিক পান্ডিয়ারা ইংল্যান্ডকে (India vs England Match) হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে। ফাইনালের কঠিন প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড (India vs New Zealand Matc)। তারপরেও দাপটের সঙ্গে ৯৬ রানে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি দখলে করে ভারত।
গম্ভীরের জন্য সুখবর-

গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই বিভিন্ন কারণে বিতর্কের মধ্যে জড়িয়েছেন। তার সময়কালে ভারতীয় টেস্ট দল ঘরের মাঠে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। তবে তিনি সাম্প্রতিক সময় নিজেকে বারবার প্রমাণ করেছেন। গত বছর তার তত্ত্বাবধানে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) সেরার শিরোপা ছিনিয়ে নেয়। এছাড়াও এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবরা ট্রফি ছিনিয়ে নিয়ে নিজেদের দাপট বজায় রাখে।
এবার ভারত তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয় করে ইতিহাস তৈরি করল। ফলে গৌতম গম্ভীরকে নিয়ে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই (BCCI)। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (ODI WC 2026) পর্যন্ত তার প্রধান কোচ হিসেবে কার্যকালের সময় রয়েছে। তবে এরপরও আরও তার দায়িত্বের মেয়াদ বাড়াতে চলেছেন কর্মকর্তারা। উল্লেখ্য ২০২৮ সালে লস এঞ্জেলেসে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট দল অলিম্পিকে অংশগ্রহণ করবে। এই দলের দায়িত্বেও গম্ভীর থাকবেন বলাই যায়। আরও ১০ বছর থাকতে পারেন দায়িত্বে।